শিরোনাম :

নন্দীগ্রামে মাজগ্রাম মাদরাসার দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাজগ্রাম এমএ ফাজিল ডিগ্রি মাদরাসার চারতলা বিশিষ্ট ও একতলা বিশিষ্ট দুটি নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা অবকাঠামোর উন্নয়ন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।সোমবার (৩ আগস্ট) উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাদরাসা চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোশারফ হোসেন এমপি বলেন, বিএনপি সরকার শিক্ষাবান্ধব। বিগত ফ্যাসিস্ট সরকার শাসনামলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, মাদ্রাসা সুপার, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023