শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

​​শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ​র‍্যালিটি উপজেলা সদরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি পূর্ববর্তী সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন।​এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইমরান আলী ও সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সহ-সভাপতি শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও জয়নাল আবেদিন নয়ন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, যুব বিষয়ক সম্পাদক ওসমান গণি, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু, সিহাবুল ইসলাম সজিব, রাইসুল ইসলাম, পলাশ মণ্ডল, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সমাজসেবক ফেরদৌস ও নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সমাবেশে বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা কেবল একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতির কারণ। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী ও যাত্রীদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত সচেতনতা ও আইনি শৃঙ্খলা চর্চার মাধ্যমেই দুর্ঘটনা মুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

​উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা মাসব্যাপী বহুমুখী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রোড ক্যাম্পেইন, শিক্ষার্থী সমাবেশ এবং সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার মতো নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023