শিরোনাম :
পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি

পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ পৌরসভার প্রধান সড়কের দুই পাশে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে থানা মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের দুই পাশে থাকা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা ক্রেন দিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হয়। অভিযানের সময় ইউএনও নিজে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের নোটিশ দেওয়া হয়েছিল। ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে কেন্দ্র করে পীরগঞ্জের বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানায়। অ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমুর নেতৃত্বে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা, সমাবেশ ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও কার্যকর কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা গেছে। বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানে পথচারীদের চলাচলের সুবিধার্থে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেওয়া হলে স্থানীয় অনেক বাসিন্দা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।
এলাকাবাসীর একাংশের দাবি, বাসস্ট্যান্ড থেকে থানা মোড় পর্যন্ত পৌরসভার প্রধান সড়কটি এখনও পুরোপুরি দখলমুক্ত হয়নি। তাঁদের অভিযোগ, সড়কের দুই পাশে থাকা ড্রেনের টপস্ল্যাব রাস্তার তুলনায় বেশ উঁচু হওয়ায় দোকানপাটে যাতায়াতের জন্য রাস্তার ওপর তিন থেকে চার ফুট পর্যন্ত ঢালাই দিয়ে স্লোপ তৈরি করা হয়েছে। এতে সড়কের কার্যকর প্রশস্ততা কমে গিয়ে ছোট যানবাহনের চলাচলে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। সচেতন মহলের মতে, শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। সড়ক ও ফুটপাতের উচ্চতার সমন্বয় এবং ড্রেনের টপস্ল্যাবের লেভেল যথাযথভাবে নির্ধারণ করা প্রয়োজন।
এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে পৌরসভার প্রধান সড়কের যানজট অনেকটাই কমে আসবে বলে তাঁরা মনে করেন। পৌরবাসী সড়ক ও ফুটপাতের স্থায়ী দখলমুক্তকরণ এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023