রাজধানীর মিরপুরে দুইটি চলন্ত বাসে ও বাড্ডায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে ৪টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।আজ শনিবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।