শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পাচ্ছেন মীর শাহে আলম। (২০ জানুয়ারি) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ৭ জন বৈধ প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে মনোনয়নপত্র যাচাই শেষে চূড়ান্ত তালিকাভুক্ত সকল প্রার্থীই নির্বাচনী মাঠে থাকছেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এ আসনে চূড়ান্ত বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু কালাম শাহাদাতুজ্জামান, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী সেলিম সরকার
এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

বুধবার সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এদিকে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসন নিয়ে দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে বিএনপির নিজস্ব মনোনীত প্রার্থী মীর শাহে আলমই ধানের শীষ প্রতীক বরাদ্দ পাচ্ছেন এমন খবরে শিবগঞ্জ উপজেলাজুড়ে স্বস্তি ও উৎসাহ দেখা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023