শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার 

র‍্যাব-১২ এর অভিযানে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। সাথে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম বগুড়া নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজি যোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ৮টা ৫০ মিনিটে নুন্দহ গ্রামের জনৈক মোজাম্মেলের বাড়ীর সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়।

গত মঙ্গলবার দিনগত ​রাত ৯ টার সময় নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। সিএনজিতে বসে থাকা একমাত্র যাত্রী ছাত্রদল নেতা রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার কাছ থেকে ৬টি নীল রঙের জিপার ব্যাগে রাখা কমলা রঙের মোট ১ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে রাতেই র‍্যাব সদস্যরা গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত নন্দীগ্রাম থানায় হস্তান্তর করেন। বুধবার (২৬ আগস্ট) গ্রেফতারকৃত আসামী রবিউল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে, পুলিশ সূত্রে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023