শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক
রিপোর্টারের নাম
আপডেট সময়
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৩ নং আটমূল ইউনিয়ন পরিষদের সার্বিক ও জনসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক মোছাঃ তাছলিমা খাতুন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি আটমূল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম। পরিদর্শনকালে স্থানীয় সরকার পরিচালক ইউনিয়ন পরিষদের সার্বিক দাপ্তরিক কার্যক্রম, সেবার মান ও নাগরিক সুবিধা সুনিশ্চিতকরণের বিষয়ে খোঁজখবর নেন এবং উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য খোরশেদ আলম কাজল, আব্দুল মতিন ফকির, জিল্লুর রহমান, শাহজাদা সহ পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ।