শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার ধুনট উপজেলায় ১৪ বছর বয়সী এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন কিশোরীর বাবা আবু সুফিয়ান। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

‎অভিযুক্ত রফিকুল ইসলাম মধু উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপড়া গ্রামের আলতাফ আলীর ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট বেলা ১১টার দিকে কিশোরীর বড় বোন (১৭) প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যান। এ সময় কিশোরীটি বাড়িতে একা ছিল। প্রায় ১০ মিনিট পর বড় বোন বাড়িতে ফিরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন এলাকায় তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।

‎একপর্যায়ে স্থানীয় দুই ব্যক্তি মমতা খাতুন ও চাঁন কিশোরীর মাকে জানান, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উলুরচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে শিউলী মোড় ও মধু মার্কেট এলাকায় একটি পরিত্যক্ত মনোহারী ঘরের ভেতরে কিশোরীটিকে রফিকুল ইসলাম মধুর সঙ্গে দেখতে পান তারা।

‎এজাহারের অভিযোগ অনুযায়ী, স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা কিশোরীর সঙ্গে ইশারার মাধ্যমে কথা বলে ঘটনার বিষয়ে জানতে চান। পরিবারের দাবি, কিশোরীটি ইশারায় জানায়, রফিকুল ইসলাম মধু তাকে ওই ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন।

‎মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একটি বৈঠক বসে। সেখানে অভিযুক্ত রফিকুল ইসলাম মধু ঘটনার কথা স্বীকার করেছেন বলে মামলার বাদীর দাবি। তবে বৈঠকে বিষয়টির কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করা হয়।

‎কিশোরীর বাবা আবু সুফিয়ান বলেন, “আমার মেয়ে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। তার সঙ্গে এমন ঘটনা ঘটে থাকলে আমরা এর সুষ্ঠু বিচার চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

‎স্থানীয় বাসিন্দারা বলেন, অপ্রাপ্তবয়স্ক ও প্রতিবন্ধী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “অভিযুক্ত রফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023