শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পলাশবাড়ীতে ওভারটেক করার সময় বাস ট্রাকের সংঘর্ষ নিহত ২ আহত ১০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত ও ১০ জনের অধিক যাত্রী আহত হয়েছে। ২ জানুয়ারি ভোরে সাড়ে ছয় টার পরে গাইবান্ধা -পলাশবাড়ী মহাসড়কের ঠুটিয়া পুকুরস্থ গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গাইবান্ধা -পলাশবাড়ী মহাসড়কের ঠুটিয়া পুকুর বাজারের গড়ের ঈদগাহ মাঠ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক মেট্রো-উ ১৪-৩৫৪৮ এর চলমান গাড়ীর সাথে পিছন থেকে ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী কাজি লাইন ঢাকা মেট্রো-ব ১২-১৬৩৬ এ বাসগাড়িটি ট্রাকটি ওভারটেক করার সময় পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলে বাসের হেলপার ও যাত্রী সহ ২ জন নিহত হয়। এ ঘটনায় ১০ জনের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিমগে আহতদের মধ্যে নিহতের সংখ্যা বৃদ্ধি হতে পারে।

এ দুর্ঘটনায় নিহত দুইটি মরদেহ বাসটি ও ট্রকটি পলাশবাড়ী থানায় নেওয়া হয়েছে। নিহতরা হলেন বাসের হেলপার মূসা আকন্দ(২৫) সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের গণি আকন্দের পুত্র ও ২। বাসের যাত্রী জামিল হোসেন(২০) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার পুত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023