শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

শাজাহানপুরের চোপিনগর ইউপি নির্বাচনে জামায়াত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আ.ন.ম ইয়াহিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে চোপিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিহিগ্রাম এ.ডি.ইউ সেন্ট্রাল ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম ইয়াহিয়ার নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বিহিগ্রাম এ.ডি.ইউ সেন্ট্রাল ফাযিল মাদ্রাসার মিলনায়তনে কর্মী সমাবেশে জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহিল বাকী আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, চোপিনগর ইউনিয়ন আমীর ডাঃ সালেকুর রহমানসহ উপজেলা কর্মপরিষদ সদস্য, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া গত ২৫ আগস্ট উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন আড়িয়া ইউনিয়নে উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, মাঝিড়া ইউনিয়নে মাওলানা আব্দুস সালাম, খরনা ইউনিয়নে আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, গোহাইল ইউনিয়নে মাওলানা শহিদুল ইসলাম, আশেকপুর ইউনিয়নে মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাদলা ইউনিয়নে অধ্যাপক গাজীউর রহমান, খোট্রাপাড়া ইউনিয়নে অধ্যাপক শাইদুল ইসলাম, আমরুল ইউনিয়নে আশরাফুল মান্নান সামাউন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023