শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আক্তারুজ্জামান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরের বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আক্তারুজ্জামান। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নির্বাচন কমিশনারের পক্ষে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, মো. আক্তারুজ্জামান পেয়েছেন ৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার পেয়েছেন ৪ ভোট।
জানা যায়, এই নির্বাচনে ৫ জন নির্বাচিত অভিভাবক সদস্য, ৩ জন শিক্ষক প্রতিনিধি, ১ জন দাতা সদস্য ও ১ জন প্রতিষ্ঠাতাসহ মোট ১০ জন ভোটার প্রত্যক্ষ ভোট প্রদান করেন। ফলাফল ঘোষণার সময় উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ১০টি ভোটের মধ্যে মো. আক্তারুজ্জামান পেয়েছেন ৬টি এবং আবুল বাশার পেয়েছেন ৪টি ভোট। আক্তারুজ্জামান বেশি ভোট পাওয়ায় তাকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023