শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

বাংলামোটরে আওয়ামী লীগের মিছিল, আটক ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট

রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলামোটর এলাকায় এই মিছিল হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মী ও অনুসারীরা। মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; হঠাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ ছয় জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023