শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মোকামতলা ইউপি পরিদর্শনে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়া হতে সোনাতলা যাওয়ার পথে যাত্রা বিরতিতে মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের ভূমিকা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় নির্বাচনী কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে সহায়তা করে। চেয়ারম্যান ফাহিমা বেগম অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদ সবসময় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ইউপি সচিব এনামুল হক, সাংবাদিক রুহুল আমিন, সাবেক ইউপি সচিব কোহিনূর ইসলাম,হিসাব রক্ষন কর্মকর্তা রাশেদ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে স্থানীয় প্রশাসনে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং এটি স্থানীয় নির্বাচন ও প্রশাসনের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023