শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বগুড়ায় গৃহবধূ শিউলি বেগম হত্যার দায়ে স্বামী মাসুদ আনছারীর ফাঁসির আদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার
বগুড়ায় যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবুধু শিউলি বেগম হত্যা মামলার রায়ে স্বামী মাসুদ আনছারীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ওই আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়েছে। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ফাঁসির রশিতে ঝুলিয়ে এই মৃত্যুদন্ডাদেশ কার্য়কর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ১ এর বিচারক মোঃ আনোয়ারুল হক রোববার (২২ জুন) এই মামলার রায় দেন। ফাঁসির আদেশ প্রাপ্ত মাসুদ আনছারী বগুড়া শহরের নামাজগড় মসজিদের পাশের মৃত মাফুজুল হকের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিহালী উত্তরপাড়ার সাহেব আলী সরকারের মেয়ে শিউলি বেগমের সাথে আসামি মাসুদ আনছারীর বিয়ে হয় এবং বিয়ের পর ঘর সংসার করা কালে তাদের সন্তান জন্ম নেয়। মাসুদ আনছারী তার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে এবং যৌতুকের দাবিকৃত ওই টাকা না পেয়ে সে স্ত্রী শিউলী বেগমকে গত ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরের মধ্যে মারপিট সহ নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে ঘরের মধ্যে ফেলে রাখে। এর দুইদিন পরে আহত শিউলি বেগম তার স্বামীর বাড়িতে ২৭ ফ্রেবুয়ারি ৪ টায় মারা যায়। এব্যাপারে নিহত ওই গৃহবধুর মা বুলি বেওয়া বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি তৎকালীন বগুড়া সদর থানার এস আই নবিউল ইসলাম তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. আলী আসগার, তাকে সহায়তা করেন এপিপি এড. কারিমুল ইসলাম বকুল এবং আসামি পক্ষে এড. হুসনে নুর রশীদ রূপালী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023