শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বগুড়ায় সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ৯

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বগুড়া শহরের চকসুত্রাপুরে সেনাবাহিনীর রাতভর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও উদ্ধার এবং নারী মাদক কারবারিসহ ৯ জনকে আটক করা হয়েছে। গত বুধবার দিনগত রাতে শহরের অন্যতম মাদক স্পট চকসূত্রাপুর হরিজন কলোনীতে অভিযান পরিচালনা তাদের আটক করে। বগুড়া সদর থানা সূত্র জানায়, আটক মাদক কারবারিরা হলো, শহরের চকসুত্রাপুর চামড়াপ্িট্ট এলাকার শবদুল শেখের দুই ছেলে শামসুল হক চঞ্চল (৫৭) ও মুকুল ইসলাম (৩১), আরিফের ছেলে আল আমিন (২৩), নূর নবীর ছেলে নূর মোহাম্মদ মন্টি (২৩), মৃত মজিবরের ছেলে হালিম ইসলাম (২৪), মৃত মোখলেছ এর ছেলে সালাম (৪৫), মৃত লোকমানের ছেলে মিরাজুল শেখ (৪০), মৃত হারুনের ছেলে অপু (২৩) ও জালালের স্ত্রী হেনা (৪০)। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটককৃতদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023