আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি করে পালানোর সময় পুলিশের ধাওয়ার মুখে গরু রেখে পালিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। গত বুধবার (২১ মে) গভীর রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় আলোড়নের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম কলোনিপাড়া এলাকার দরিদ্র লাল মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম দেশী জাতের দুইটি গরু লালন-পালন করে আসছিলেন। গত বুধবার রাত ১২টার দিকে চোরচক্র তার বাড়ির প্রাচীর টপকে গোয়াল ঘরের ভিতরে প্রবেশ করে দুইটি গাভী গরু ও বাছুর গরু চুরি করে নিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর পৌঁছালে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান তার অফিসার ফোর্সদের নিয়ে রাত্রিকালীন টহল ডিউটি তদারকি করা কালে সড়কে গুর দেখতে পেয়ে ওসি নিজেই চোরচক্রকে ধাওয়া করে। এসময় চুরি যাওয়া গরু দুটি রেখে চোরচক্র পালিয়ে য়ায়। এরপর গ্রামবাসিদের উপস্থিতিতে গরু দুটি উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এলাকাবাসি জানান, প্রতি রাতেই পুলিশ থাকায় এলাকায় চুরি বা ছিনতাই নেই। তবে কোরবানির কারণে এ ঘটনা ঘটতে পারে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, চোরদের রেখে যাওয়া গরুগুলো গরুর প্রকৃত মালিক লাল মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গরু চোরচক্রকে চিহ্নিত করে দ্রæত আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।