শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার 

মঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ’র মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার ৪ জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা বগুড়া জেলা শাখা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমার দেশ পাঠক মেলার বগুড়া জেলা সভাপতি মমিনুর রশিদ সাইনের সভাপতিত্বে আমার দেশ এর সিনিয়র স্টাফ রিপোর্টার সবুর শাহ্ লোটাস এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড: মোজাম্মেল হক, এনসিপি’র সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক সকলের খবরের সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান দোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, দৈনিক সাতমাথা বার্তা সম্পাদক এফ শাজাহান, দৈনিক ইনকিলাব এর বিশেষ প্রতিনিধি মহসিন আলি রাজু, এনসিপি জেলা সংগঠক আহমেদ সাব্বির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিব খান, আমার দেশ এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শাফায়াত সজল, গাবতলী উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান, শেরপুর উপজেলা প্রতিনিধি আবু জাহের। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত সময়ে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেয়ার দাবি জানান। মানববন্ধনে অংশ নেন পত্রিকার পাঠক ও সাংবাদিক বিভিন্ন কলেজে ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023