শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, ঈদগাহে প্রধান উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ঈদ উদযাপন হবে বাংলাদেশে। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায়। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়বেন।’ ঈদের দিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। উল্লেখ্য, এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে বেশ কয়েকবার বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনার প্রাদুর্ভাবের কারণে দুই বছর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত বন্ধ থাকে। ২০২৩ সালে সেই সিদ্ধান্ত শিথিল হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি এবং বর্তমান রাষ্ট্রপতি ঈদের প্রধান জামাতে অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023