শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলার ২০ বছরে এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় উদযাপিত হলো বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের স্থানীয় একটি মোটেলে বগুড়া জেলা প্রতিনিধি প্রবীর মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজনীতিবিদ, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কবি, শিল্পি, সাহিত্যিকসহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পণ করল বৈশাখী টেলিভিশন। এই দীর্ঘ পথ পরিক্রমায় বৈশাখী টেলিভিশনের সঙ্গে যারা ছিলেন, এবং আছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বৈশাখী টেলিভিশন সব সময় সাধারণ মানুষের কথা বলবে। সমাজ থেকে সকল অন্যায় তুলে ধরবে, আগামী দিনে বৈশাখী টেলিভিশন আরো সামনের দিকে এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করছি। তারা আরো বলেন, বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণির দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে কেক কর্তন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023