স্টাফ রিপোর্টার
বুধবার (২৫ ডিসেম্বর) বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজতি নং- ৯২৭৬/২৪ রাগেবুল আহসান রিপু (৬৮), পিতাঃ মৃত ওয়াজেদ আলী তালুকদার, গ্রামঃ শিববাটি কালিবাড়ি। কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে অ্যাম্বুলেন্সযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর বেড নং-০৯ এ চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। আসামি দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কারা কর্তৃপক্ষকে জানালে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। উক্ত ব্যক্তির আনুমানিক ২০১৩ সাল হতে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হার্টের দুইটি রক্তনালীতে ২৫% ও ৩০% ব্লক ছিল। তিনি পূর্বে হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছিলেন। এছাড়াও তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে বলে জানা যায়।