শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার সাবেক সংসদ সদস্য রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
স্টাফ রিপোর্টার
বুধবার (২৫ ডিসেম্বর) বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজতি নং- ৯২৭৬/২৪ রাগেবুল আহসান রিপু (৬৮), পিতাঃ মৃত ওয়াজেদ আলী তালুকদার, গ্রামঃ শিববাটি কালিবাড়ি। কারাগারে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য কারাগার থেকে অ্যাম্বুলেন্সযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতাল এর জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর বেড নং-০৯ এ চিকিৎসাধীন ছিলেন।  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হস্তান্তর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। আসামি দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কারা কর্তৃপক্ষকে জানালে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। উক্ত ব্যক্তির আনুমানিক ২০১৩ সাল হতে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হার্টের দুইটি রক্তনালীতে ২৫% ও ৩০% ব্লক ছিল। তিনি পূর্বে হার্টের সমস্যাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছিলেন। এছাড়াও তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023