শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়া মাটিডালীতে নিজস্ব উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি

শনিবার সকাল ১১টায় সদরের মাটিডালি স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম গফুরের নিজস্ব উদ্যোগে গত ১৭বছরের ধারাবাহিকতায় অত্র এলাকার এক হাজার প্রান্তিক পর্যায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসম তিনি বলেন, ‘অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সঙ্গে খাকুন, জনগণকে সাথে রাখুন। তাঁর পক্ষ থেকেই বগুড়ায় গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি বগুড়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক ইনছান শেখ, ছাত্রনেতা এ্যাডঃ সেলিম রানা, বিএনপি নেতা মতিউর রহমান শিখন, বাবুল আহম্মেদ, আলমগীর হোসেন, আব্দুল করিম, খোকন শেখ, শাহীন আশরাফ, মোহাম্মাদ আলমগীর হোসেন, দুলাল প্রাং, সাগর, মজিবর প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023