শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ভোটার টানতে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত হ্যারিস ও ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তেও জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভেনিয়া- দোদুল্যমান তিন রাজ্যে ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আর ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস নিজে প্রচারণা চালিয়েছেন মুসলিম অধ্যুষিত রাজ্য মিশিগানে। তার রানিং মেট জর্জিয়া আর নর্থ ক্যারোলিনায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। নিত্যপণ্যের দাম- জীবন যাত্রার বাড়তি ব্যয়ে নাজেহাল আমেরিকানদের অগ্রাধিকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। সাথে যুক্ত হয়েছে বর্ডার ইস্যু, সাথে নিজেদের সামাজিক নিরাপত্তা। প্যালেস্টাইন নিয়ে বাইডেন প্রশাসনের কর্মকান্ড নিয়েও দুই শিবিরে বিভক্তি স্পষ্ট।

ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের সামনে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার হাতছানি। গর্ভপাত ইস্যুতেও বিভক্তি স্পষ্ট ভোটারদের মধ্যে।

বাংলাদেশি আমেরিকানরাও এবারের ভোটে স্পষ্টতই বিভক্ত। আগের নির্বাচনগুলোতে বাঙালি ভোটাররা ডেমোক্র্যাটপন্থী হলেও এবার লড়াইটা সমানে সমান। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছে বিশ্ববাসী, যার চূড়ান্ত ফল জানা যাবে ৫ নভেম্বরের পর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023