শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন শুরু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে। কুষ্টিয়া জেলায় ১১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। এর কিছুক্ষণ পর সেই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

কমিটির বিজ্ঞপ্তিতে হাসনাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঠিকানা হিসেবে লেখা হয়েছে ‘রূপায়ন টাওয়ার, ৩৪৫ দিলু রোড, ঢাকা-১২১২’।

কুষ্টিয়া জেলায় আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঘোষিত এই কমিটির আহ্বায়ক কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান, সদস্যসচিব কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মো. মোস্তাফিজুর রহমান। কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম ডি বেলাল হোসেন এবং মুখপাত্র করা হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের পারভেজ মোশাররফকে।

এ ছাড়া কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম সদস্যসচিব, ৭ জনকে সংগঠক ও ৭৯ জনকে সদস্য করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023