শিরোনাম :
আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু

৪৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা ৮ মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে যাত্রাবাড়ী থানার ৭টি ও নিউমার্কেট থানার একটি মামলায় তার এসব রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শাহীন রেজা তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। পর্যায়ক্রমে একের পর এক মামলায় তার এ রিমান্ড কার্যকর হবে বলেও উল্লেখ করেন আদালত।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইরফান ভুইয়া নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মুনতাসির রহমান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভ্যানচালক সুজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাহমুদুল হাসান জয় (১৪) নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৫ দিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউমার্কেট থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023