শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার প্রতিবাদে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রোববার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢামেক সভাকক্ষে এই আলোচনা শুরু হয়। বন্ধ থাকা চিকিৎসাসেবা চালু করতে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল ও ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এই আলোচনায় বসেছেন।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ বন্ধ, ফিরে যাচ্ছেন রোগীরা

এদিকে, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি পরিচালকের কার্যালয়ে চিকিৎসকদের সঙ্গে পৃথক বৈঠক করছেন।

এর আগে ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতি ঘোষণা করেছেন জরুরি বিভাগের চিকিৎসকরা। সেই সঙ্গে চার দফা দাবিও জানিয়েছেন তারা। দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কমপ্লিট শাটডাউন চলবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিক্ষুব্ধ চিকিৎসকরা।

এরও আগে শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। পরে সমস্যা সমাধানে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। এরপর চিকিৎসকরা চার দফা দাবি আদায়ে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023