শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ইয়েমেনে ভয়াবহ বন্যায় মৃত্যু ৯৭, বাস্তুচ্যুত লাখো মানুষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ক্ষুধা, দারিদ্রতা এবং গৃহযুদ্ধের মধ্যে কঠিন পরিস্থিতিতে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। এমনিতেই বিশুদ্ধ পানি, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা।

এরমধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দায় মাসব্যাপী প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৯৭ জন নিহতে খবর জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।

শনিবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর যুদ্ধের কারণে ইতোমধ্যে বাস্তুচ্যুত হওয়া লক্ষাধিক মানুষের খাদ্য ঘাটতি আরও বেড়েছে।

শুক্রবারের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, সারা দেশে বন্যা কমপক্ষে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া জুলাইয়ের মাঝামাঝি থেকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ৩৩ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় বাস্তুচ্যুত এবং জরুরি মানবিক সাহায্যের অভাবে ৪.৫ মিলিয়ন ইয়েমেনি চরম সংকটে পড়েছে।

২০১৫ সালের শুরুর দিকে রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। হাদি বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে আবারও ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে হুতিদের সহায়তা করে আসছে ইরান। এর পর থেকে গত প্রায় ১০ বছর ধরে গৃহযুদ্ধ লেগে আছে দেশটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023