শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

১৯ দিন পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন দলের নেতাকর্মীরা। ১৯ দিন তালাবদ্ধ থাকার পর সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে বিএনপি নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

শেখ হাসিনার পদত্যাগের পর এদিন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। এ সময় রিপনের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, কার্যালয় খোলার পর দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল বারী ড্যানিসহ নির্বাহী কমিটির অনেক সদস্য সেখানে যান।

গত ১৭ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগানো হয়। এর আগের রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023