শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

‘মার্চ টু ঢাকা’ আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার ঘোষণা দিয়েছে। ঢাকামুখী লং মার্চটি আগামীকাল মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ সোমবারই করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ বার্তায় বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আজ যে তাজা রক্ত ঝরালেন। এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারাদেশের জনস্রোত। ঢাকায় ১ কোটি ছাত্র-জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন, রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করুন। ঢাকার আকাশ-বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের স্লোগানে।

সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়নও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার আহ্বান জানান। এক বার্তায় তিনি বলেন, স্থানীয় যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদের রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই। আমাদের আন্দোলন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা এবং পরিকল্পনা চলছে। এত রক্ত ঝরার পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেয়া যাবে না। চলে আসুন ঢাকায়, সকল ভেদাভেদ ভুলে। বিজয় সুনিশ্চিত।

এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটছে। রোববার এই কর্মসূচির প্রথম দিনে সরকার-সমর্থক নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকাসহ ২০টি জেলা-মহানগরে নিহত হয়েছেন শতাধিক। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023