শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সংলাপে রাজি নন আন্দোলনকারীরা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বৃহস্পতিবার ( ১৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিজেদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সমন্বয়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজের ফেসবুক আইডি লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’

সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক আইডিতে লিখেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন লিখেছেন, নিজের রক্তের সঙ্গে বেঈমানী করে কখনো কাউকে আলোচনায় বসতে দেবো না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023