শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

রাজধানীর ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। পরে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

এদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে বিভিন্ন জায়গায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পথচারীসহ এখন পর্যন্ত ৫৫ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023