শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কোপাতেই কলম্বিয়াকে ৯-১ গোলে হারানোর অতীত আছে আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার দ্বৈরথ বেশ পুরনো। সেই পুরনো দ্বৈরথকে নতুন করে লেখাতে এবারের কোপার ফাইনালে খেলছে লাতিনের শক্তিশালী এই দুই দল।

শক্তির বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও সমসাময়িক পারফরম্যান্সে কলম্বিয়া বেশ এগিয়ে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়ানরা।

দু’দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে। কলম্বিয়া ও আর্জেন্টিনা ৪২ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা জিতেছে ২৫ ম্যাচে ও কলম্বিয়া জিতেছে ৯ ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে।

কোপা আমেরিকাতেও দুই দলের পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১৫ বার কলম্বিয়ার বিপক্ষে খেলে ৯ বারই জয়ের মুখ দেখে আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়া জয় পায় মাত্র ৩টি ম্যাচে। বাকি ৩টি ম্যাচ ড্র হয়।

জয়ের ব্যবধান বিবেচনা করলে এই কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার কাছে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচে ১৯৪৫ সালে ৯-১ গোলের ব্যবধানে হেরেছিল কলম্বিয়া। যা এখন পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। অন্যদিকে, ১৯৯৩ সালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়েছিল কলম্বিয়া, যা তাদের ইতিহাসের বড় জয় আর্জেন্টিনার বিপক্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023