শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট আজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভোটাররা। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট শুরু হচ্ছে। ১৯৪৫ সালের পর যুক্তরাজ্যে প্রথম বারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট চলবে রাত ১০টা পর্যন্ত। খবর বিবিসির।

স্থানীয় স্কুল এবং কমিউনিটি হলের মতো ভবনগুলোতে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দেবেন লাখ লাখ ভোটার। হাউজ অব কমন্সের ৬৫০ জন পার্লামেন্ট সদস্যকে নির্বাচন করবেন প্রায় ৪ কোটি ৬০ লাখ ভোটার।

প্রতিটি এলাকা বা নির্বাচনী এলাকার ফলাফল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের জন্য অর্ধেকেরও বেশি আসন অর্থাৎ ৩২৬ আসনে জয়ী হতে হবে।

এবার ৪ হাজার ৫১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনের ডাক দেন। নিবন্ধিত ভোটার বা একজন ব্রিটিশ নাগরিক বা কমনওয়েলথ বা রিপাবলিক অব আয়ারল্যান্ডের যোগ্য নাগরিক যার বয়স ১৮ বছর বা তার বেশি এমন যে কেউ ভোটে অংশ নিতে পারবেন।

২০২২ সালে আইনে পরিবর্তন আনার পর প্রায় ২০ লাখ ব্রিটিশ নাগরিক যারা ১৫ বছরেরও বেশি সময় ধরে বিদেশে বসবাস করছেন তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে সক্ষম হয়েছেন।

এটাই প্রথম সাধারণ নির্বাচন যেখানে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের ভোটারদের ব্যক্তিগতভাবে ভোট দেওয়ার জন্য ফটো আইডি দেখাতে হবে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বয়স্ক বা অক্ষম ব্যক্তির বাস পাস এবং ওয়েস্টার ৬০ প্লাস কার্ডসহ ২২টি আইডি কার্ড এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে।

২০০৩ সাল থেকে নর্দার্ন আয়ারল্যান্ডে ভোট দেওয়ার জন্য ৯টি বৈধ আইডি কার্ড রয়েছে যেগুলো দেখিয়ে ভোটারদের ভোট দিতে হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে যারা আইডি হারিয়েছেন তারা অন্য কোনো নিবন্ধিত ভোটারের মাধ্যমে জরুরি প্রক্সি ভোট দিতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023