শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা-মোদি বৈঠক সোমবার, গুরুত্ব পাবে দুই দেশের সম্পর্কোন্নয়ন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার সকালে হায়দরাবাদ হাউসে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এদিকে, আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রীর শপথ শেষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

শনিবার বেলা ১১টা ৫১ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান। এর আগে গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী টেলিফোনে কথোপকথনের সময় তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। আজকের শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ বিশ্বনেতারা যোগ দেবেন।

হাসিনা-মোদি বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ফের ক্ষমতায় আসার পর দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা এই প্রথম আলোচনায় বসতে যাচ্ছেন।

হাসিনা-মোদি বৈঠক নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার মূল শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন। এ ছাড়া শপথ অনুষ্ঠানে আসা আরও বেশ কিছু প্রতিবেশী দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023