শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুজন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী।

আহতরা হলেন- মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। তাদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রায়পুরা উপজেলার ভিটিমরজাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিন আহত হন।

স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী বলেন, রাত ২টার দিকে নরসিংদীর শিবপুর শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরী সেবা থেকে কল পেয়ে উদ্ধার অভিযান চালাই। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপালে ভর্তি করা হয়েছে। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023