শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা করলো ছাত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রাপ্তি উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। সে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিহতের বাবা নাজমুল হাসান রিকাবদার বলেন, আমার একটি মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। প্রাপ্তি লেখাপড়ায় খুবই মনোযোগী ও মেধাবী ছিলো। সে এসএসসি পরীক্ষা দিয়ে আমাকে বলেছিলো জিপিএ-৫ পাবে। আজ সকালে রেজাল্ট ঘোষণার পর আমাকে ফোন দিয়ে জানায় জিপিএ ৪.৭২ পেয়েছে। রেজাল্ট পাওয়ার পর থেকেই তার মন খারাপ ছিলো। জিপিএ-৫ না পাওয়ার কষ্টে দুপুরে সে তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার কালা মিয়া বলেন, প্রাপ্তি খুবই মেধাবী ছাত্রী ছিলো। সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে সবার আশা ছিলো। কিন্তু আজকে জিপিএ-৫ না পাওয়ায় সে মনকষ্টে আত্মহত্যা করছে। ওর মতো মেধাবী শিক্ষার্থীর অকাল প্রয়াণ মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ছাত্রীর আত্মহত্যার বিষয়টি আমাদেরকে পরিবারের পক্ষ থেকে এখনও জানায়নি। আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023