শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

নন্দীগ্রামে চেয়ারম্যান পদে ২০ জনের মনোনয়নপত্র দাখিল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে তারা মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ২ জন রিটার্নিং অফিসার এসব তথ্য জানিয়েছেন।
উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ৪ জন ছাড়াও দলের বিদ্রোহী হিসেবে ৫ জনসহ সতন্ত্র প্রার্থী হিসেবে ৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় বিএনপির ৫জন নেতা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নন্দীগ্রাম সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন-মখলেছুর রহমান মিন্টু (আ.লীগ মনোনীত), বর্তমান চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী (বিএনপি/স্বতন্ত্র), গোলাম মোস্তফা গামা (আ.লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), রেজাউল করিম কামাল (বিএনপি-স্বতন্ত্র)।
ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন-বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী (আ.লীগ মনোনীত), মজনুর রহমান মজনু (আ.লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), আবদুল্লাহেল বাকী (আ.লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), মোখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লুৎফর রহমান (স্বতন্ত্র)।
থালতা মাজগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন-বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন (বিএনপি/স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান এ্যাড. ইলিয়াছ আলী (বিএনপি/স্বতন্ত্র), জিল্লুর রহমান (স্বতন্ত্র), এহসানুল হক (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (স্বতন্ত্র), হাফিজুর রহমান নান্টু (আ.লীগ মনোনীত)।
ভাটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন- বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ (বিএনপি/স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান শামছুর রহমান (বিএনপি/স্বতন্ত্র), জুলফিকার আলী (আ.লীগ মনোনীত), রেজাউৎদৌলা ববি (আ.লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), এহতাফ শ্যামল বাবু (বিএনপি/স্বতন্ত্র)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023