শিরোনাম :
বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্টার
বগুড়া মহানগরের ১৬ নং ওয়ার্ড মেহেরা পাম্পের পিছনে মাদক কারবারীদের জন্য নিরাপদ রোড, নিশিন্দারা দক্ষিণ শৈলালপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০ হাজার টাকাসহ দুইমাদক কারবারীকে গ্রেফতার করে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীরা হলো, মাদকদ্রব্য কারবারী মোঃ আবু দারদা (ওরফে) সজিব (৩২), কাহালু উপজেলার খাড়িয়া এলাকার মোঃ আকরাম হোসেনের ছেলে। মহানগরের নিশিন্দারা দক্ষিণ শৈলালপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। অভিযুক্ত মাদকদ্রব্য কারবারী মোঃ আব্দুস সালাম সেলিম (৪৭), শাজাহানপুর উপজেলার চক কানপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দিনগত রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, দক্ষিণ শৈলালপাড়ার একটি বাড়ির নিচতলার গ্যারেজের পশ্চিম পাশের কক্ষে দুইমাদক কারবারী ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান নিয়েছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯ টার সময় ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুই অভিযুক্ত মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়। আবু দারদা (ওরফে) সজিবের দেখানো ও বের করে দেওয়া মতে তার বিছানার তোষকের নিচ থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০টি এয়ারটাইট পলি জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া সজিবের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ২০০ টাকা মূল্যমানের ১০০টি নোট এবং ১০০ টাকা মূল্যমানের ১০০টি নোট ছিল। ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও টাকা জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অভিযুক্ত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023