শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আরও একজনের প্রাণ কেড়ে নিলো সিটি করপোরেশনের ময়লার গাড়ি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

মাত্র একদিনের ব্যবধানে রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরও একজন।

নিহতের নাম- আহসান কবীর খান (৪৫)। তিনি প্রথম আলোর সাবেক কর্মী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন তিনি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বসুন্ধরা শপিং মলের কর্মী রানা বলেন, আমি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এরই মধ্যে দেখলাম মোটরসাইকেল আরোহীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপা দেয়।

নিহতের স্ত্রী নাদিরা বেগম (রেখা) বলেন, ব্যবসার কাজে মিরপুরে যেতে বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তার স্বামী। এরপর তিনি দুর্ঘটনার খবর পান।

তিনি জানান, তার স্বামী প্রথম আলোর প্রেসে ১৭ বছর চাকরি করেছেন। গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন।

কলাবাগান থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, আমরা আশপাশের লোকজনের মুখে জানতে পারি, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আহসান কবীর। এসময় উত্তর সিটি করপোরেশন ময়লার গাড়িটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান আহসান কবীর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহিদ আহসান।

ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি (তদন্ত) আসাদ বলেন, তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি ঝালকাঠি।

এর আগে বুধবার (২৪ নভেম্বর) গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা সহপাঠী নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়ে আসছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023