শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

৫৩ রানেই অলআউট যুক্তরাষ্ট্র, বিশাল জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

৩২২ রান করার পর বাংলাদেশ নারী ক্রিকেট দল যে বিশাল একট জয় পেতে যাচ্ছে, তা ছিল অনুমেয়। সেই কাজটিই সহজ করে নিলেন বোলাররা। যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে ৫৩ রানে অলআউট করে দিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলাররা। যার ফলে ২৬৯ রানের বিশাল এক জয় নিয়ে মাঠ ছেড়েছে নিগার সুলতানা অ্যান্ড কোং।

টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তার অপরাজিত ১৩০ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৩২২ রান। জবাব দিতে নেমে ৩০.৩ ওভার ব্যাট করে মাত্র ৫৩ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।

সালমা খাতুন, ফাহিমা খাতুন এবং রুমানা আহমেদ নেন ২টি করে উইকেট। জাহানারা আলম নেন ১টি উইকেট। দু’জন হলেন রানআউট এবং একজন ব্যাট করতেই নামতে পারেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023