শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

বুলগেরিয়ায় পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ ঘটনাটি নিশ্চিত করে জানান, দগ্ধ সাতজনকে উদ্ধার করে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুলগেরিয়ান নিউজ এজেন্সি বিটিএ’র খবরে বলা হয়েছে, পর্যটকবাহী বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল। রাজধানী সোফিয়া থেকে ৪০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলের বসনেক নামে একটি গ্রামে আসার পর স্ট্রমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে ৫২ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ১২ জন শিশু। ধারণা করা হচ্ছে, বাসের সব যাত্রী উত্তর মেসিডোনিয়ার নাগরিক হতে পারে।

দুর্ঘটনার বিষয়টি নিয়ে এরই মধ্যে উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023