শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ। মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে সকাল ৯ টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন প্রিয়াঙ্কা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছে।

প্রিয়াঙ্কা সোমবার (২২ নভেম্বর) দিনরাত ৩টার দিকে ও তার ছেলে রাত ১১টার দিকে মারা গেছে। প্রিয়াঙ্কা শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ বার্ন ছিল। এছাড়া চিকিৎসাধীন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫) ও প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে প্রিয়াঙ্কার মার শরীরের ৩৫ শতাংশ ও প্রিয়াঙ্কার স্বামীর শরীরের ২৫ শতাংশ বার্ন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুগদা এলাকা থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দগ্ধ চারজন আসছে। তাদের মধ্যে দুজন মারা গেছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023