শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

টিভি নাটকে নারীর উপস্থিতি নিষিদ্ধ করলো তালেবান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে দেশটির নতুন তালেবান সরকার। নতুন নিয়ম অনুযায়ী নারী সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে, তবে কোন ধরনের হিজাব পরতে হবে তা বলা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এ বছরের মধ্য আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। অনেকেই আশঙ্কা করেন তারা পর্যায়ক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করবে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী আফগানিস্তান ত্যাগের পরই কট্টর ইসলামপন্থী গ্রুপটি দেশটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই মেয়ে শিশু ও নারী শিক্ষার্থীদের স্কুল বাদ দিয়ে ঘরে থাকার নির্দেশনা দেয়। ১৯৯০ দশকে গ্রুপটির সর্বশেষ শাসনের সময়েও নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ ছিলো না।

আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হয়েছে তালেবান সরকারের নতুন নিয়ম। এতে আটটি নিয়ম রয়েছে। এর মধ্যে রয়েছে শরিয়া আইনের বিরুদ্ধে যায় এমন সিনেমা নিষিদ্ধ থাকবে। এছাড়াও ফুটেজে পুরুষের অনাবৃত শরীর দেখানো যাবে না।

কমেডি এবং বিনোদনমূলক শো-গুলোতে ধর্মকে অবজ্ঞা করা যাবে না কিংবা আফগানদের কাছে আক্রমণাত্মক বিবেচিত হয় এমন সবকিছু নিষিদ্ধ থাকবে। তালেবান জোর দিয়ে বলেছে যেসব বিদেশি ফিল্ম বিদেশি মূল্যবোধ প্রচার করে সেগুলো সম্প্রচার করা যাবে না।

আফগান টেলিভিশন চ্যানেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি নাটক প্রচার করে, সেগুলোর কেন্দ্রীয় চরিত্রে থাকে নারী। আফগান সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের সদস্য হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি বলেছেন, নতুন বিধিনিষেধের ঘোষণা অপ্রত্যাশিত। তিনি বলেন, নতুন নিয়মের কয়েকটি বাস্তবিক নয় আর এগুলো বাস্তবায়ন করা হলে সম্প্রচার বন্ধ করে দিতে হবে।

এর আগে তালেবান দাবি করে নারীদের কাজ এবং শিক্ষার ওপর নিষেধাজ্ঞা হবে সাময়িক। কর্মক্ষেত্র এবং শিক্ষার ‘নিরাপদ’ পরিবেশ নিশ্চিতের পরই এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023