শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকার দুটি ট্রাকের পেছনের অংশ থেকে তাদেরকে আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট(আইএনএম)জানায়, আটককৃত অভিবাসনপ্রত্যাশীরা ট্রাক দুটির পেছনের অংশে লুকিয়ে ছিলেন। আটককৃত এসব অভিবাসীদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ গুয়েতেমালার। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।

আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া জাতীয়তার হিসেবে আটককৃতদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডোমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের নাগরিক।

এছাড়া কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ৪ জন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন করে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023