শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা-প্রবাসীদের কল্যাণে ১২৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

করোনার কারণে শেষ পর্যন্ত দেশে ফিরে এসেছেন প্রায় চার লাখ অভিবাসী শ্রমিক। তারা প্রধানত মধ্যপ্রাচ্যসহ আরও কয়েকটি দেশে কাজ করেন। তাদের নিয়ে দেশে নতুন সংকট তৈরি হয়েছে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত দেশীয় উদ্যোক্তা ও বিদেশফেরত এসব মানুষের কল্যাণে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবির এই অর্থায়ন—যুবক, প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিক ও গ্রামীণ উদ্যোক্তা বিশেষ করে নারীদের দ্বারা পরিচালিত ছোট পরিসরের ব্যবসাকে সহায়তা করবে। প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ অর্থায়নের পরিমাণ এক হাজার ২৯০ কোটি টাকা।

এডিবির ঋণ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ৩০ হাজার ক্ষতিগ্রস্ত সংগঠনে দেওয়া হবে। প্রকল্পের লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টিকে সহজ করা ও ক্ষতিগ্রস্ত গোষ্ঠীগুলোকে মহামারির বিরূপ প্রভাব থেকে পুনরুদ্ধারে সহায়তা করা।

এডিবি জানায়, দেশে যুব বেকারত্বের হার উচ্চ স্তরে এবং করোনায় তারা আরও গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। কারণ তারা খুচরা বাণিজ্য, হোটেল ও খাদ্য পরিষেবাগুলোর মতো ছোট খাতে মনোনিবেশ করে, যা মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারি শুরুর পর প্রায় ৪ লাখ বিদেশি অভিবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন এবং অনেকেই এখন বেকার। মহামারিতে গ্রামীণ আয় ও কৃষি-বহির্ভূত কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়েছে। গ্রামীণ উদ্যোগগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গ্রামীণ কর্মসংস্থানের ওপর আরও চাপ তৈরি করেছে।

এডিবি প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ ডং ডং ঝ্যাং বলেন, এডিবি দেশের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদি কৌশলকে সমর্থন করে। যা মহামারির কারণে আরও বেড়েছে। করোনায় অনেক প্রবাসী দেশে ফিরে এসেছেন। মূলত তাদের কল্যাণে এডিবির অনুমোদিত অর্থায়ন ব্যবহার হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023