শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

করোনার কারণে দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখতে পারেননি দর্শকরা। দর্শকদের জন্য এবার বিভিন্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হচ্ছে ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত।

আগামীকাল বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট। এবার অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকছে না। ফলে বুথ থেকেই সংগ্রহ করতে হবে টিকিট। সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। তবে টিকিট যদি অবিক্রিত থাকে, তাহলে ম্যাচের দিনও বুথ থেকে সংগ্রহ করা যাবে।
এবার সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হবে ১০০ টাকা। এই টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকেটের মূল্য ১৫০ টাকা। ক্লাব হাউজের টিকেটের দাম ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ১ হাজার টাকা। তবে আপাতত ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হবে।

তবে টিকিট সংগ্রহ করলেই হবে না, ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকেরাই কেবল ঢুকতে পারবেন। মাঠে প্রবেশের সময় টিকা গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে। অবশ্য ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।

আগামী শুক্রবার (১৯ নভেম্বর) মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে শনি (২০ নভেম্বর) ও সোমবার (২২ নভেম্বর)। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর টেস্ট শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট চট্টগ্রামে আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023