শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বস্তিতে করোনার টিকাদান শুরু কাল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

বস্তিবাসীদের জন্য আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) কোভিড টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রথমে মহাখালী কড়াইল বস্তি থেকেই টিকাদান কর্মসূচি শুরু করবো। ওখানে প্রায় তিন লাখ মানুষ বাস করে। তাদের দিয়েই চালু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতে আমাদের কার্যক্রম শুরু হবে।

বস্তিবাসীদের যাদের নিবন্ধন নেই তাদের কীভাবে টিকা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখানে উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন স্পটে নিবন্ধন করা হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।

টিকা কর্মসূচির পরিচালক ডা. শামছুল আলম বলেন, এর আগে আমরা বিভিন্ন জায়াগায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকাদান ঠিকভাবে দেওয়া হয়নি। আর এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তবে এবার আর ক্যাম্পেইন না করে আমাদের লক্ষ্য পুরো বস্তির সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা। এটা টানা চলবে যতদিন শেষ হয়।

তিনি আরও বলেন, ওখানে মানুষ আছে তিন লাখ তবে সেখানে তো অনেক টিকা নিয়েছে। এর মধ্যে যারা নেয়নি তাদেরই আমরা দেবো। তবে অবশ্যই ১৮ বছর বয়সীদের দেওয়া হবে, এর নিচে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023