শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

এসএসসি পরীক্ষার দিন শিক্ষার্থীর আত্মহত্যা

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

এসএসসি পরীক্ষা শুরুর দিন সকালে রংপুরে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার (১৪ নভেম্বর) সকালে নগরীর কেরানিপাড়ায় কেরামতিয়া মসজিদ সংলগ্ন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিফ রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে ও রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হোসেন আলী জানান, ওয়াসিফ রায়হানের রোববার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ছয়তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023