শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সিয়েরা লিওনে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৪৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

আফ্রিকার সিয়েরা লিওনে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গত ৫ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৭ জনের মতো আহত ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

শহরের একটি ব্যস্ত সড়কের মোড়ে ৪০ ফুট দীর্ঘ ওই তেলের ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটলে হতাহতের খবর পাওয়া যায়। পরে রাজধানী ফ্রিটাউনের মেয়র ইয়োভোনে আকি-সাওয়ের হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এ ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করে বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে তার সরকার।

প্রাথমিকভাবে জানা যায়, ছিদ্র হওয়া একটি ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে বিপুল মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। এর মধ্যেই ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এসময় চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, অগ্নিদগ্ধ হন আশেপাশে রাস্তায় ও গাড়িতে থাকা মানুষজন।

সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এরকম ঘটনা আগেও ঘটেছে। ২০১৯ সালে তানজানিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৮৫ জন প্রাণ হারান। ২০১৮ সালে আরেকটি ঘটনায় কঙ্গোতে প্রায় অর্ধশত মানুষ নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023