শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামী ১৬ তারিখ আসার কথা থাকলেও বিশ্বকাপ সেমিফাইনালে বাদ পড়ায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই ঢাকায় এসেছেন ম্যান ইন গ্রিনরা।

তবে এখনই পূর্ণ দল নিয়ে আসেনি তারা। অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন বলে সংবাদ প্রকাশ পেয়েছে পাকিস্তানি গণমাধ্যমে। এছাড়া বিশ্রাম নিয়েছেন মোহাম্মদ হাফিজ ও ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন।

শনিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে অবস্থান করবে পাকিস্তান। করোনা টেস্টে নেগেটিভ আসলে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে দলটি।

আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ সিরিজ। এরপর ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদে হবে প্রথম টেস্ট। এরপর মিরপুর শেরে বাংলায় ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023